ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি 

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:
Eidok-এ শেয়ার
ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি 
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাত দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী দিনে যুব সমবায় সমিতি ও তরুণ উদ্যোক্তাদের মধ্যে অনুদান ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সমাপনী আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হক, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইন এবং উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল খালেক আলমগীর প্রমুখ।

আলোচনা সভা শেষে তারাকান্দি যুব মহিলা সমবায় সমিতির অনুকূলে ১ লাখ টাকা এবং অগ্রণী যুব সমবায় সমিতির অনুকূলে ৭৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এ ছাড়া যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রম এগিয়ে নিতে ১ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। সব মিলিয়ে অনুদান ও ঋণ হিসেবে বিতরণ করা হয় ৩ লাখ ৩৫ হাজার টাকা।

এর আগে গত ১ নভেম্বর বর্ণাঢ্য র‍্যালীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান এবং বিভিন্ন প্রকল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা ও আত্মকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত জেলার খবর মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 48 ভিউ নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ জেলার খবর নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 81 ভিউ প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা জেলার খবর প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 59 ভিউ মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন জেলার খবর মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 49 ভিউ ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ জেলার খবর ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 82 ভিউ হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার খবর হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 80 ভিউ জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী জেলার খবর জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 42 ভিউ