গ্রাম পুলিশের বেতন ও ভাতা বৃদ্ধির বড় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, আজ ৭ নভেম্বর থেকেই এই বর্ধিত বেতন-ভাতা কার্যকর হবে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত 'গ্রাম পুলিশ মহাসমাবেশে' প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
নতুন বেতন কাঠামো ও সুবিধা:
-
দফাদার (গ্রাম পুলিশ প্রধান): মূল বেতন ৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১১,০০০ টাকা করা হয়েছে।
-
মহল্লাদার (গ্রাম পুলিশ সদস্য): মূল বেতন ৭,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০, ৫০০ টাকা করা হয়েছে।
-
অবসর ভাতা: বেতন-ভাতার পাশাপাশি গ্রাম পুলিশের অবসরকালীন ভাতাও বৃদ্ধি করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "প্রতিটি গ্রাম নিরাপদ থাকলে পুরো বাংলাদেশ নিরাপদ থাকবে। একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে গ্রাম পুলিশকে অগ্রণী ভূমিকা ও দায়িত্ব নিতে হবে। কারণ, শুধুমাত্র একক কোনো আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সামাজিক নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়।"
গ্রাম পর্যায়ের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা জোরদারে গ্রাম পুলিশের এই বেতন-ভাতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।