‘দেশে আসলেই কোনো সরকার ব্যবস্থা আছে?’ প্রশ্ন শফিকুর রহমানের | আই নিউজ বিডি

‘দেশে আসলেই কোনো সরকার ব্যবস্থা আছে?’ প্রশ্ন শফিকুর রহমানের..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
‘দেশে আসলেই কোনো সরকার ব্যবস্থা আছে?’ প্রশ্ন শফিকুর রহমানের..
‘দেশে আসলেই কোনো সরকার ব্যবস্থা আছে?’ প্রশ্ন শফিকুর রহমানের..
ছবি: সংগৃহীত
****

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) আন্দোলনরত নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনায় দেশে আদৌ কোনো সরকার ব্যবস্থা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনা দেখার মতো দেশে কেউ নেই কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

শিক্ষার্থীদের দাবির প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, হলের আসন পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ গ্রহণযোগ্য নয়। ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশ করে লাঠিচার্জের ঘটনাও উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি আরও প্রশ্ন করেন, ‘সরকার বলে কি আসলেই কোনো ব্যবস্থা দেশে আছে?’

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। জনগণের ওপর দমন-পীড়নের সংস্কৃতি আর চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator