গোপালগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সঞ্চয়পত্র ও চেক বিতরণ অনুষ্ঠিত | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সঞ্চয়পত্র ও চেক বিতরণ অনুষ্ঠিত

গোপালগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে..
Auf Eidok teilen
গোপালগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সঞ্চয়পত্র ও চেক বিতরণ অনুষ্ঠিত
Foto: Archiv

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: 

গোপালগঞ্জে জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে সঞ্চয়পত্র ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৬ মে '২৫) বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের অনুকূলে আনুষ্ঠানিকভাবে সঞ্চয়পত্র ও চেক বিতরণ করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। 

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গোপালগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক, গোপালগঞ্জ সমাজ সেবা কার্যালয়ের উপ- পরিচালক হারুন- অর- রশীদ, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. প্রেমানন্দ মণ্ডল, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, গোপালগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তা উপ-পরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী সহ জেলা প্রশাসনের এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জের ৬ জন নিহতের পরিবারের মধ্যে পরিবার প্রতি ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র ও ২০ জন আহতদের প্রত্যেককে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা Gesetz-Gericht শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 307 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত Gesetz-Gericht নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 81 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Gesetz-Gericht সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 69 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Gesetz-Gericht শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 73 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Gesetz-Gericht তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 59 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Gesetz-Gericht তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 69 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Gesetz-Gericht নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 68 Views