বিকেটিটিসিতে ৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ সঙ্গে দৈনিক ভাতা | আই নিউজ বিডি

বিকেটিটিসিতে ৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ সঙ্গে দৈনিক ভাতা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিকেটিটিসিতে ৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ সঙ্গে দৈনিক ভাতা..
বিকেটিটিসিতে ৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ সঙ্গে দৈনিক ভাতা..
ছবি: সংগৃহীত
বিনা মূল্যে ৪টি বিষয়ে কারিগরি প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে বিকেটিটিসি। কোর্স শেষে মিলবে দৈনিক যাতায়াত ও টিফিন ভাতা এবং চাকরি পাওয়ার সহায়তা। কীভাবে আবেদন করবেন?..

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) পরিচালিত বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি), ঢাকা চার মেয়াদি কারিগরি কোর্সে বিনা মূল্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের (এনএইচআরডিএফ) অর্থায়নে পরিচালনাধীন তিন মাস মেয়াদি এসব কোর্সে আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে

প্রতিষ্ঠানটিতে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স (লেভেল-২), মেশিন শপ প্র্যাকটিস (লেভেল-৩), ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন (লেভেল-১) এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (লেভেল-১)—এই চারটি ভিন্ন বিষয়ে ভর্তি নেওয়া হবে প্রতিটি কোর্সে ২৪টি করে আসন রয়েছে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে এবং যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন

সম্পূর্ণ বিনা মূল্যে পরিচালিত এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিশেষ সুযোগ-সুবিধাও দেওয়া হবে ক্লাসে ৮০ শতাংশ উপস্থিতির ভিত্তিতে প্রশিক্ষণার্থীরা দৈনিক যাতায়াত বাবদ ১০০ টাকা এবং টিফিন বাবদ ৫০ টাকা ভাতা পাবেন কোর্স শেষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) মাধ্যমে মূল্যায়ন ও সনদায়ন করা হবে এবং সফলদের চাকরি লাভে সহায়তা করা হবে ভর্তি প্রক্রিয়ায় বেকার যুবক ও নারী, অনগ্রসর, দরিদ্র, সুবিধাবঞ্চিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকারের বিধান রাখা হয়েছে

আগ্রহী প্রার্থীদের প্রথমে ২০০ টাকা ফি দিয়ে বিএমইটি নিবন্ধন সম্পন্ন করে প্রাপ্ত প্রোফাইলের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শেষ সময় ২৩ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত আগামী ২৪ নভেম্বর প্রবেশপত্র ডাউনলোড এবং ২৫ নভেম্বর সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চূড়ান্ত ও অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষে ১ ডিসেম্বর ২০২৬ তারিখ থেকে বেলা ১টা ৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫ মিনিট পর্যন্ত নিয়মিত ক্লাস শুরু হবে

Geen reacties gevonden


News Card Generator