এমপিও নীতিমালায় ডিগ্রি তৃতীয় শিক্ষক পদ অন্তর্ভুক্তির দাবি, বিনাবেতনে… | আই নিউজ বিডি

এমপিও নীতিমালায় ডিগ্রি তৃতীয় শিক্ষক পদ অন্তর্ভুক্তির দাবি, বিনাবেতনে মানবেতর জীবন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
এমপিও নীতিমালায় ডিগ্রি তৃতীয় শিক্ষক পদ অন্তর্ভুক্তির দাবি, বিনাবেতনে মানবেতর জীবন..
এমপিও নীতিমালায় ডিগ্রি তৃতীয় শিক্ষক পদ অন্তর্ভুক্তির দাবি, বিনাবেতনে মানবেতর জীবন..
ছবি: সংগৃহীত
এমপিও নীতিমালায় ডিগ্রি স্তরের তৃতীয় শিক্ষক পদ অন্তর্ভুক্ত না থাকায় বহু শিক্ষক দীর্ঘদিন ধরে বেতনবঞ্চিত। তীব্র শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিস্তারিত জানতে পড়ুন.....

জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ সংশোধন করে ডিগ্রি (পাস) স্তরের 'তৃতীয় শিক্ষক' পদটি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন কর্মরত শিক্ষকরা দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত হতে না পেরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন বহু শিক্ষক 'ডিগ্রি স্তর এমপিওভুক্ত কলেজের নন-এমপিও তৃতীয় শিক্ষক সংগঠন'-এর পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে শিক্ষকরা নীতিমালায় পদটি অন্তর্ভুক্তির পাশাপাশি যোগদানের তারিখ থেকে জ্যেষ্ঠতা ও পদোন্নতি প্রদানের জোর দাবি জানান

শিক্ষা মন্ত্রণালয় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ডিগ্রি স্তরের তৃতীয় শিক্ষকদের পরিপত্রের মাধ্যমে এমপিওভুক্ত করলেও, তাঁদের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এ অন্তর্ভুক্ত করা হয়নি অন্যদিকে, ২০১৬ সালের পর নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি ডিগ্রি স্তরের এই পদটি এমপিও নীতিমালায় না থাকায় এনটিআরসিএ (NTRCA)-র মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগেরও সুযোগ তৈরি হচ্ছে না, ফলে সামগ্রিক নিয়োগ কার্যক্রম থমকে আছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সংক্রান্ত বিধান অনুযায়ী, ডিগ্রি (পাস) পর্যায়ে পাঠদানের জন্য একটি বিষয়ে উচ্চমাধ্যমিক স্তরের একজন এবং ডিগ্রি স্তরের দুজনসহ মোট তিনজন শিক্ষক নিয়োগের নিয়ম রয়েছে তবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১-এ ডিগ্রি পর্যায়ে মাত্র একজন শিক্ষকের পদ রাখা হয়েছিল অথচ তিন বছরের দীর্ঘ এই কোর্সের পাঠদান, পরীক্ষা গ্রহণ ও মূল্যায়নসহ একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য একাধিক শিক্ষক আবশ্যক ফলে অনেক কলেজে তীব্র শিক্ষকসংকটের কারণে মাত্র একজন শিক্ষককে দিয়েই পুরো ডিগ্রি শাখার শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে

পরবর্তী সময়ে ২০২৫ সালের ২৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক মতবিনিময় সভায় শিক্ষকরা এই সংকট ও জটিলতার কথা তুলে ধরেন কিন্তু ২০২৫ সালের সংশোধিত নীতিমালায় অনার্স কোর্সের জন্য পাঁচজন এবং মাস্টার্স কোর্সের জন্য দুজন শিক্ষক পদ অন্তর্ভুক্ত করা হলেও ডিগ্রি স্তরের তৃতীয় শিক্ষকদের পদটি বাদ পড়ে যায় এই জটিলতার কারণে দীর্ঘদিন ধরে বেতনবঞ্চিত শিক্ষকরা দ্রুত নীতিমালা সংশোধন করে তাঁদের পদটি অন্তর্ভুক্ত ও এমপিওভুক্ত করার আহ্বান জানিয়েছেন

Hiçbir yorum bulunamadı


News Card Generator