বগুড়ায় হাইওয়ে সড়কে পুলিশের বিশেষ অভিযান, জরিমানা ও মামলা | আই নিউজ বিডি

বগুড়ায় হাইওয়ে সড়কে পুলিশের বিশেষ অভিযান, জরিমানা ও মামলা

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
বগুড়ায় হাইওয়ে সড়কে পুলিশের বিশেষ অভিযান, জরিমানা ও মামলা
বগুড়ায় হাইওয়ে সড়কে পুলিশের বিশেষ অভিযান, জরিমানা ও মামলা
ছবি: সংগৃহীত
****

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় যানবাহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে বগুড়া চারমাথা হাইওয়ে সড়কে এ অভিযান পরিচালনা করেন হাইওয়ে থানার ওসি আইয়ুব। এ সময় মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা আটক করে জরিমানা ও মামলা দায়ের করা হয়।

ওসি আইয়ুব জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

没有找到评论


News Card Generator