বগুড়া প্রতিনিধি: বগুড়ায় যানবাহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে বগুড়া চারমাথা হাইওয়ে সড়কে এ অভিযান পরিচালনা করেন হাইওয়ে থানার ওসি আইয়ুব। এ সময় মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা আটক করে জরিমানা ও মামলা দায়ের করা হয়।
ওসি আইয়ুব জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট