গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ | আই নিউজ বিডি

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ..

Sajal Sheik avatar   
Sajal Sheik
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ..
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ..
ছবি: সংগৃহীত
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যে..


গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। এ বিষয়ে রবিবার (১ নভেম্বর) গেজেট প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। নতুন বেতন কাঠামো নির্ধারণে বোর্ড দ্রুততম সময়ের মধ্যে বৈঠকে বসবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রবিবার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। 
উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১৩৯ ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের জন্য গার্মেন্টস শিল্প খাতে নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ দিয়েছে সরকার।

গেজেট অনুযায়ী, বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনকে শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য করা হয়েছে। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুবকে মালিকদের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে শ্রমিকদের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে রবিবার সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি জানান, শ্রম আইন অনুযায়ী নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমানসহ ছয় সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। রোববার থেকেই এ বোর্ড কার্যকর হবে।

মন্ত্রী আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। শ্রমিকরা রাজপথের আন্দোলন ছেড়ে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে কাজে যোগ দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

Aucun commentaire trouvé


News Card Generator