সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ৮০ কারখানায় | আই নিউজ বিডি

সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ৮০ কারখানায়

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ৮০ কারখানায়
সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ৮০ কারখানায়
ছবি: সংগৃহীত
****

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিক আন্দোলনের মধ্যে দুই জেলায় অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও দুপুরের পর সাভারে অস্থিতিশীলতা তৈরি হয়।

এ ঘটনায় সাভারের অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার ঝুটের গোডাউন ও একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শ্রমিকদের বিক্ষোভের কারণে উপজেলার অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিকদের বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতির কারণে দুই জেলায় মোট অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

Nessun commento trovato


News Card Generator