ঢাকার ৯৮ বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি করার পরিকল্পনা, আজ চালু হচ্ছে… | আই নিউজ বিডি

ঢাকার ৯৮ বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি করার পরিকল্পনা, আজ চালু হচ্ছে ৬টি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ঢাকার ৯৮ বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি করার পরিকল্পনা, আজ চালু হচ্ছে ৬টি..
ঢাকার ৯৮ বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি করার পরিকল্পনা, আজ চালু হচ্ছে ৬টি..
ছবি: সংগৃহীত
****

রাজধানীতে বাস চলাচলে শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থাকে যাত্রীবান্ধব করতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ পরিকল্পনার আওতায় বর্তমানে চালু থাকা ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) প্রাথমিক পর্যায়ে প্রস্তাবিত ৩২টি রুটের মধ্যে ছয়টি রুটে বাস চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে বাকি রুটগুলোও এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় একই সড়কে একাধিক কোম্পানির বাসের অসুস্থ প্রতিযোগিতা, যত্রতত্র যাত্রী ওঠানামা, অতিরিক্ত বাস চলাচল এবং নির্ধারিত স্টপেজ না মানার মতো সমস্যা রয়েছে। একই এলাকায় বিভিন্ন কোম্পানির বাস যাত্রী সংগ্রহের প্রতিযোগিতায় নামায় সড়কে বিশৃঙ্খলা ও যানজট বাড়ছে। আবার অনেক এলাকায় প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত বাসও নেই।

এ পরিস্থিতি পরিবর্তনে যাত্রী চাহিদা, সড়কের ধারণক্ষমতা ও যানবাহন চলাচলের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে রুট পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের আওতায় এ পরিকল্পনা তৈরি করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি নির্ধারিত রুটে একটি কোম্পানির মাধ্যমে বাস পরিচালনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এতে বিভিন্ন কোম্পানির মধ্যে যাত্রী তোলার প্রতিযোগিতা কমবে এবং বাস চলাচলে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ডিটিসিএর নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান বলেন, রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করতেই এ কার্যক্রম নেওয়া হয়েছে। বর্তমানে ঢাকায় ৯৮টি সচল বাস রুট রয়েছে। এসব রুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে।

তিনি বলেন, যাত্রীদের প্রকৃত চাহিদা, সড়কের ধারণক্ষমতা এবং যানবাহন চলাচলের তথ্য বিশ্লেষণ করেই পরিকল্পনাটি তৈরি করা হয়েছে। লক্ষ্য হলো, রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে পরিকল্পিত, নিরাপদ ও যাত্রীবান্ধব কাঠামোর মধ্যে পরিচালনা করা।

যেসব জরিপের ভিত্তিতে তৈরি হয়েছে পরিকল্পনা

ডিটিসিএ সূত্রে জানা যায়, রাজধানীর বাস রুট পুনর্বিন্যাসের উদ্যোগ প্রথম নেওয়া হয় ২০১১ সালে। সে সময় ঢাকা পরিবহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) মাধ্যমে পরিকল্পনা নেওয়া হলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরে ২০১৯ সাল থেকে ডিটিসিএ আগের বিভিন্ন সমীক্ষা পর্যালোচনা করে হালনাগাদ পরিকল্পনা তৈরির কাজ শুরু করে। প্রাথমিকভাবে ৪২টি রুটের প্রস্তাব করা হয়েছিল।

পরবর্তী সময়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, বাস মালিক এবং শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে ৩২টি রুটের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়।

পরিকল্পনা তৈরিতে ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত সচল থাকা ৯৮টি বাস রুটে জরিপ পরিচালনা করা হয়েছে। প্রতিটি রুটে ১৮টি ট্রিপের যাত্রীদ

No se encontraron comentarios


News Card Generator