এক বা দুই বিষয়ে ফেল করলেও এক মাসের মধ্যে পরীক্ষা দেওয়ার সুযোগ | আই নিউজ বিডি

এক বা দুই বিষয়ে ফেল করলেও এক মাসের মধ্যে পরীক্ষা দেওয়ার সুযোগ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
এক বা দুই বিষয়ে ফেল করলেও এক মাসের মধ্যে পরীক্ষা দেওয়ার সুযোগ..
এক বা দুই বিষয়ে ফেল করলেও এক মাসের মধ্যে পরীক্ষা দেওয়ার সুযোগ..
ছবি: সংগৃহীত
****

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলোতেই পরীক্ষায় অংশ নিতে পারবেন তারা। চলতি বছর এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরের বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয় শিক্ষার্থীদের। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে।

তবে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের পুরো এক বছর অপেক্ষা করতে হয়। এতে তাদের শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি মানসিক চাপও তৈরি হয়।

নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে অকৃতকার্য শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষা কমবে। একই সঙ্গে দ্রুত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।

তবে এক মাসের মধ্যে পরীক্ষা আয়োজনের তারিখ, আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হবে।

Inga kommentarer hittades


News Card Generator