এসএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ, ২১ বছরের মধ্যে সর্বনিম্ন | আই নিউজ বিডি

এসএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ, ২১ বছরের মধ্যে সর্বনিম্ন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
এসএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ, ২১ বছরের মধ্যে সর্বনিম্ন..
এসএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ, ২১ বছরের মধ্যে সর্বনিম্ন..
ছবি: সংগৃহীত
****

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৬.৭১ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২৯ হাজার ১৩ জন। এবারের পাসের হার গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন।

এ বছর ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২.১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। উদ্বোধনের পরপরই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬.৭১ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

Nema komentara


News Card Generator