দোহারে তরুণদের আয়োজনে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল | আই নিউজ বিডি

দোহারে তরুণদের আয়োজনে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল..

Shahidul islam Sharif avatar   
Shahidul islam Sharif
দোহারে তরুণদের আয়োজনে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল..
দোহারে তরুণদের আয়োজনে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল..
ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষা ও টানটান উত্তেজনার অবসান ঘটিয়ে শেষ হলো প্রথমবারের মতো আয়োজিত তালতলা এফসি ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ফাইনালে প্রাইম ফোর্সকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্যানথম এফসি। শুক্রবার (৩..

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

 

দীর্ঘ প্রতীক্ষা ও টানটান উত্তেজনার অবসান ঘটিয়ে শেষ হলো প্রথমবারের মতো আয়োজিত তালতলা এফসি ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ফাইনালে প্রাইম ফোর্সকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্যানথম এফসি। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ঢাকার দোহার উপজেলার জামালচর গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলা শুরুর আগে ধর্মীয় আনুষ্ঠানিকতা পরে, জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা হয়। খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাশেম বেপারী। প্রধান অতিথির কিক-অফের মধ্য দিয়ে শুরু হয় বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ।
শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। প্রতিটি মুহূর্তে ছিল উত্তেজনা। দুই দলের খেলোয়াড়েরাই জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্যানথম এফসি। অন্যদিকে, রানার্সআপ হয় প্রাইম ফোর্স।
খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিধি আবুল হাশেম বেপারী।
এ সময় আবুল হাশেম বেপারী বলেন, যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে যুবকদের দূরে রাখতে পারে খেলাধুলা।
তিনি আরও বলেন, তরুণদের অবসর সময়কে ইতিবাচক কাজে লাগাতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বাড়ায়।
রাইপাড়া বিএনপির সভাপতি আমির শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হায়দার আলী হিরু, রাইপাড়া বিএনপির সাধারণ সম্পাদক মুকুল তালুকদার, সাবেক ব্যাংকার ও ছাত্রদল নেতা মোহাম্মদ কবির হোসেন, ইকরাশি কাচারিঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় তরুণদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশ নেয়। পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকলেও ফুটবলের প্রতি ভালোবাসা থেকে তাঁরা এ আয়োজন করেন। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ এলাকায় খেলাধুলার পরিবেশ তৈরি করবে। পাশাপাশি তরুণদের মাঠমুখী করতেও ভূমিকা রাখবে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator