গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, এক ঘণ্টা বন্ধ ছিল রেল চলাচল | আই নিউজ বিডি

গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, এক ঘণ্টা বন্ধ ছিল রেল চলাচল..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, এক ঘণ্টা বন্ধ ছিল রেল চলাচল..
গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, এক ঘণ্টা বন্ধ ছিল রেল চলাচল..
ছবি: সংগৃহীত
****

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে মেরামত শেষে বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি পুনরায় ময়মনসিংহের উদ্দেশে যাত্রা শুরু করে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী এলাকা অতিক্রম করার সময় বগিগুলোর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইঞ্জিনসহ ‘ক’, ‘গ’ ও ‘ঘ’ নম্বর বগির সঙ্গে ‘খ’ পাওয়ার কার এবং পরবর্তী আটটি বগির হুক ভেঙে যায়।

এ সময় ইঞ্জিনসহ প্রথম তিনটি বগি প্রায় দুই কিলোমিটার সামনে চলে যায়। ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

ওসি আরও জানান, বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Inga kommentarer hittades


News Card Generator