সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের স্মার্ট সাহিত্য পাঠাগার উদ্বোধন, মিলাদ ও দোয়া মাহফিল, আজীবন সদস্য এবং সম্মাননা স্মারক প্রদান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের স্মার্ট সাহিত্য পাঠাগার উদ্বোধন, মিলাদ ও দোয়া মাহফিল, আজীবন সদস্য এবং সম্মাননা স্মারক প্রদান..

Bayzid Islam Joy avatar   
Bayzid Islam Joy
সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের স্মার্ট সাহিত্য পাঠাগার উদ্বোধন, মিলাদ ও দোয়া মাহফিল, আজীবন সদস্য এবং সম্মাননা স্মারক প্রদান..
সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের স্মার্ট সাহিত্য পাঠাগার উদ্বোধন, মিলাদ ও দোয়া মাহফিল, আজীবন সদস্য এবং সম্মাননা স্মারক প্রদান..
ছবি: সংগৃহীত
নাটোরের সিংড়ায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে স্মার্ট সাহিত্য পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়, উদ্বোধন করেন স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ ও মালয়েশিয়া প্রবাসী শিমুল সরদার, উদ্বোধন শেষে ..

 

মোঃ সিফাত মাহমুদ,সিংড়া (নাটোর) প্রতিনিধি:


নাটোরের সিংড়ায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে স্মার্ট সাহিত্য পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়, উদ্বোধন করেন স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ ও মালয়েশিয়া প্রবাসী শিমুল সরদার, উদ্বোধন শেষে ক্লাবের সহ-সভাপতি মো. আলমগীর কবির বাবুলের মায়ের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (২৯ অক্টোবর) বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সদস্য, সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন, চামারী ইউনিয়নের বিএনপি নেতা আব্দুল হাই এবং মালয়েশিয়া প্রবাসী শিমুল সরদার। ক্লাবের সদস্যদের উপস্থিতিতে তাঁদের আজীবন সদস্য করে নেওয়া হয়। সেই সাথে সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যসচিব আইনুল কবির স্বাধীনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি বাবুল হোসেন, সংবাদকর্মী বাদল হোসেন, ফয়সাল আহমেদ জনি, সিফাত মাহমুদ, রাকিব ও আপেলসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানের একপর্যায়ে জাতীয় পত্রিকার কার্ড গ্রহণ করেন সংবাদকর্মী আমিনুল হক বাদল।

মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

আয়োজকেরা জানান, সাংবাদিকদের জ্ঞানচর্চা, সাহিত্যচর্চা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে স্মার্ট সাহিত্য পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে। এ পাঠাগার সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় পাঠকদেরও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Nessun commento trovato


News Card Generator