যান্ত্রিক ত্রুটিতে ৫ ঘণ্টা বিলম্ব, ঢাকার উদ্দেশে রওনা প্রধানমন্ত্রীর ফ্লাইট.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যান্ত্রিক ত্রুটিতে ৫ ঘণ্টা বিলম্ব, ঢাকার উদ্দেশে রওনা প্রধানমন্ত্রীর ফ্লাইট..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
যান্ত্রিক ত্রুটিতে ৫ ঘণ্টা বিলম্ব, ঢাকার উদ্দেশে রওনা প্রধানমন্ত্রীর ফ্লাইট..
যান্ত্রিক ত্রুটিতে ৫ ঘণ্টা বিলম্ব, ঢাকার উদ্দেশে রওনা প্রধানমন্ত্রীর ফ্লাইট..
ছবি: সংগৃহীত
****

জাপান থেকে ঢাকায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের মুখে পড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। দীর্ঘ অপেক্ষার পর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি।

এর আগে, সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিজি ৩৭৭ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নে বিলম্ব করছে। ত্রুটি নিরসনে বিমানের এয়ার ক্রু ও প্রকৌশল দল কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্বের কথা জানান। এ জন্য তিনি দুঃখপ্রকাশও করেন।

গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।

এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জাপান সফরকালে দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

Walang nakitang komento


News Card Generator