কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুসের টাকাসহ আটক, জরিমানা ২০০ টাকা | আই নিউজ বিডি

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুসের টাকাসহ আটক, জরিমানা ২০০ টাকা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুসের টাকাসহ আটক, জরিমানা ২০০ টাকা..
কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুসের টাকাসহ আটক, জরিমানা ২০০ টাকা..
ছবি: সংগৃহীত
****

ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ঘুসের ৪ হাজার ৩০০ টাকাসহ রাকিব হোসেন নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০০ টাকা জরিমানা করেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

দুদক সূত্রে জানা গেছে, জমি রেজিস্ট্রি করতে আসা ব্যক্তিদের কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালানো হয়। এ সময় টিপসই নেওয়ার পর্যায়ে ঘুসের ৪ হাজার ৩০০ টাকাসহ রাকিবকে হাতেনাতে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আটক রাকিবকে ২০০ টাকা জরিমানা করা হয়।

দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ জানান, অভিযানের সময় রাকিব তার নিয়োগসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ওমেদার পদে থাকা রাকিব, শাকিল ও অঞ্জলি নামে তিনজনকে অফিস থেকে বের করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাব-রেজিস্ট্রারকে বলা হয়েছে।

তিনি আরও জানান, অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাকিবকে জরিমানা করেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator