স্কুল-কলেজে কোনো নিয়োগ বাণিজ্য হবে না, চাকরিপ্রার্থীদের ডোপ টেস্টে যেতে হবে: রফিকুল ইসলাম জামাল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

স্কুল-কলেজে কোনো নিয়োগ বাণিজ্য হবে না, চাকরিপ্রার্থীদের ডোপ টেস্টে যেতে হবে: রফিকুল ইসলাম জামাল..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
স্কুল-কলেজে কোনো নিয়োগ বাণিজ্য হবে না, চাকরিপ্রার্থীদের ডোপ টেস্টে যেতে হবে: রফিকুল ইসলাম জামাল..
স্কুল-কলেজে কোনো নিয়োগ বাণিজ্য হবে না, চাকরিপ্রার্থীদের ডোপ টেস্টে যেতে হবে: রফিকুল ইসলাম জামাল..
ছবি: সংগৃহীত
স্কুল-কলেজে কোনো নিয়োগ বাণিজ্য হবে না, যাদের চাকরি হবে তাদের ডোপ টেস্টে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এমপি।..

 

মোঃ ইমরান মুন্সি,জেলা প্রতিনিধি ঝালকাঠি:

স্কুল-কলেজে কোনো নিয়োগ বাণিজ্য হবে না, যাদের চাকরি হবে তাদের ডোপ টেস্টে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এমপি।

তিনি বলেন, ‘একটা বিদ্যুৎকেন্দ্র তৈরি করতে সময় লাগে তিন বছর, একটা বাচ্চা জন্ম নিতে লাগে দশ মাস, সেখানে বিএনপিকে পাঁচ মাসের মাথায় ব্যর্থ সরকার বলে একটি গোষ্ঠী লংমার্চ করে। আগামীতেও তারা নতুন চক্রান্ত নিয়ে মাঠে নামবে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।’

বুধবার বিকেলে ঝালকাঠির রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যুবদলের নেতাকর্মীদেরও প্রয়োজনে ডোপ টেস্টে যেতে হতে পারে।

সভায় আরও বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল, ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, সদস্য সচিব আনিচুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, সদস্য সচিব সৈয়দ নাজমুল হকসহ স্থানীয় নেতারা।

আলোচনা সভার শুরুতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা বর্ণাঢ্য র‌্যালি নিয়ে মাঠে উপস্থিত হন। এ সময় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

לא נמצאו הערות


News Card Generator