২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, অফিস সেক্রেটারি জামাল উদ্দিন মাস্টার, পৌর আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার, যুব বিভাগের সভাপতি মাওলানা আলী হোসেন রণি কাউসারী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন কটিয়াদী উপজেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম দুলালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার হামলায় সংঘটিত হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি নৃশংস অধ্যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এ ঘটনার বিচার সম্পন্ন না হওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।
কটিয়াদীতে ২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0