কোম্পানীগঞ্জে ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আবদুল্লাহ আল মামুন : কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
Eidok-এ শেয়ার
কোম্পানীগঞ্জে ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি স্মরণে এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা শাখা ও বসুরহাট পৌরসভা শাখা।

এ সময় ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি স্মরণ এবং খুনিদের বিচারের দাবি জানানো হয়।

বসুরহাট উপজেলা জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বসুরহাট জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমির ও পৌর মেয়র পদপ্রার্থী মাওলানা মোশাররফ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা সুরা সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান এবং বসুরহাট পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা এটিএম হেলাল উদ্দিন। সমাবেশে কাজী হানিফ আনসার ও জিয়ারুল হকসহ অন্যান্য নেতাকর্মীর উপস্থিতির ছিলেন।

সমাবেশে বক্তারা ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডির স্মৃতি তুলে ধরে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিবেদন: কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আমতলীতে লকডাউন সফল করতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুর, দুজন আটক রাজনীতি আমতলীতে লকডাউন সফল করতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুর, দুজন আটক 25 ভিউ মতলব দক্ষিণে বিএনপির ব্যাপক বিক্ষোভ: আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে শত শত নেতাকর্মী রাজনীতি মতলব দক্ষিণে বিএনপির ব্যাপক বিক্ষোভ: আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে শত শত নেতাকর্মী 46 ভিউ অস্থিতিশীলতা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ রাণীশংকৈলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল রাজনীতি অস্থিতিশীলতা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ রাণীশংকৈলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 80 ভিউ খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত 98 ভিউ নড়াইলে বিএনপির শোভাযাত্রায় অতর্কিত হামলা: নিহত ২, রাজনৈতিক অস্থিরতায় উত্তপ্ত কালিয়া রাজনীতি নড়াইলে বিএনপির শোভাযাত্রায় অতর্কিত হামলা: নিহত ২, রাজনৈতিক অস্থিরতায় উত্তপ্ত কালিয়া 69 ভিউ ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতারা রাজনীতি ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতারা 85 ভিউ পীরগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগ-যুবলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার রাজনীতি পীরগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগ-যুবলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার 74 ভিউ