মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, তিনজন আসামি পলাতক   | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, তিনজন আসামি পলাতক  

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, তিনজন আসামি পলাতক  
মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, তিনজন আসামি পলাতক  
ছবি: সংগৃহীত
১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ১০৪ বোতল এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানের নতুন টিলা এলাকায় এ অভিযান চালানো হয়। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুখেন্দ্র চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল একটি বস্তার ভেতর থেকে এসব সিরাপ উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক মজুত ও বিক্রির খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্তোষ তাঁতী (৩৫), শুভ পানিকা (২৫) ও প্রশান্ত তাঁতী (২২) পালিয়ে যান। পরে তাঁদের বসতবাড়ির সংলগ্ন এলাকা থেকে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Geen reacties gevonden


News Card Generator