মাদারীপুরে ৪২ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক | আই নিউজ বিডি

মাদারীপুর

মাদারীপুরে ৪২ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাহামুদুল হাসান রনি
মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুর চোকদার ব্রীজ এলাকা থেকে বিপুল পরিমাণে ফেনসিডিল সহ এনামুল দর্জি ও সুমন দর্জি নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
I-share sa Eidok
মাদারীপুরে ৪২ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক
Larawan: kuha mula sa arkibo

মাদারীপুরে ৪২ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

 

মাদারীপুর চোকদার ব্রীজ এলাকা থেকে বিপুল পরিমাণে ফেনসিডিল সহ এনামুল দর্জি ও সুমন দর্জি নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

 

শনিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে এদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার এনামুল দর্জি ও সুমন দর্জি জেলা সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার বাসিন্দা।আটক এনামুলের নামে হত্যা, বিস্ফোরক ও ছিনতাইসহ নয়টি মামলা রয়েছে।

 

জেলা গোয়েন্দা পুলিশের তথ্য মতে, অনেকদিন ধরেই এলাকায় প্রকাশ্যেই মাদক বেচাকেনা করছিলেন এনামুল।মাদকের সরবরাহ বন্ধে দীর্ঘদিন ধরে এলাকাবাসী এনামুলের বিরোধিতা করে প্রশাসনের কাছে অভিযোগ জানায়।চলতি বছরের ২০ জানুয়ারি ১১০ বোতল ফেনসিডিল সহ একবার আটক হন এনামুল দর্জি।পরে জামিনে বের হয়ে পুনরায় ফেনসিডিল ব্যবসা শুরু করেন এই চক্র। 

 

সর্বশেষ গোপন খবরে জেলার গোয়েন্দা পুলিশ জানতে পারে ঝিকরহাটি এলাকায় ফেনসিডিলের একটি বড় চালান মজুদ করা হয়েছে। পরে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ এনামুলকে ও সুমনকে গ্রেপ্তার করা হয়। এ সময় কৌশলে পালিয়ে যান এনামুলের সহযোগী শফিক দর্জি (৩৫) ও ইমরান দর্জি (২০)। পলাতক ওই দুই সহযোগীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Mga komento 0

Walang nakitang komento