মাদারীপুরে ৪২ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক | আই নিউজ বিডি

মাদারীপুর

মাদারীপুরে ৪২ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাহামুদুল হাসান রনি
মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুর চোকদার ব্রীজ এলাকা থেকে বিপুল পরিমাণে ফেনসিডিল সহ এনামুল দর্জি ও সুমন দর্জি নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
Eidok-এ শেয়ার
মাদারীপুরে ৪২ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক
ছবি: সংগৃহীত

মাদারীপুরে ৪২ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

 

মাদারীপুর চোকদার ব্রীজ এলাকা থেকে বিপুল পরিমাণে ফেনসিডিল সহ এনামুল দর্জি ও সুমন দর্জি নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

 

শনিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে এদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার এনামুল দর্জি ও সুমন দর্জি জেলা সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার বাসিন্দা।আটক এনামুলের নামে হত্যা, বিস্ফোরক ও ছিনতাইসহ নয়টি মামলা রয়েছে।

 

জেলা গোয়েন্দা পুলিশের তথ্য মতে, অনেকদিন ধরেই এলাকায় প্রকাশ্যেই মাদক বেচাকেনা করছিলেন এনামুল।মাদকের সরবরাহ বন্ধে দীর্ঘদিন ধরে এলাকাবাসী এনামুলের বিরোধিতা করে প্রশাসনের কাছে অভিযোগ জানায়।চলতি বছরের ২০ জানুয়ারি ১১০ বোতল ফেনসিডিল সহ একবার আটক হন এনামুল দর্জি।পরে জামিনে বের হয়ে পুনরায় ফেনসিডিল ব্যবসা শুরু করেন এই চক্র। 

 

সর্বশেষ গোপন খবরে জেলার গোয়েন্দা পুলিশ জানতে পারে ঝিকরহাটি এলাকায় ফেনসিডিলের একটি বড় চালান মজুদ করা হয়েছে। পরে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ এনামুলকে ও সুমনকে গ্রেপ্তার করা হয়। এ সময় কৌশলে পালিয়ে যান এনামুলের সহযোগী শফিক দর্জি (৩৫) ও ইমরান দর্জি (২০)। পলাতক ওই দুই সহযোগীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Komentari 0

Nema komentara

povezani članci

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Zločin সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 18 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Zločin মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 23 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Zločin গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Zločin নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Zločin দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Zločin দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Zločin সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views