মাদারীপুরে ৪২ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক | আই নিউজ বিডি

মাদারীপুর

মাদারীপুরে ৪২ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাহামুদুল হাসান রনি
মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুর চোকদার ব্রীজ এলাকা থেকে বিপুল পরিমাণে ফেনসিডিল সহ এনামুল দর্জি ও সুমন দর্জি নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
Eidok-এ শেয়ার
মাদারীপুরে ৪২ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক
ছবি: সংগৃহীত

মাদারীপুরে ৪২ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

 

মাদারীপুর চোকদার ব্রীজ এলাকা থেকে বিপুল পরিমাণে ফেনসিডিল সহ এনামুল দর্জি ও সুমন দর্জি নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

 

শনিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে এদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার এনামুল দর্জি ও সুমন দর্জি জেলা সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার বাসিন্দা।আটক এনামুলের নামে হত্যা, বিস্ফোরক ও ছিনতাইসহ নয়টি মামলা রয়েছে।

 

জেলা গোয়েন্দা পুলিশের তথ্য মতে, অনেকদিন ধরেই এলাকায় প্রকাশ্যেই মাদক বেচাকেনা করছিলেন এনামুল।মাদকের সরবরাহ বন্ধে দীর্ঘদিন ধরে এলাকাবাসী এনামুলের বিরোধিতা করে প্রশাসনের কাছে অভিযোগ জানায়।চলতি বছরের ২০ জানুয়ারি ১১০ বোতল ফেনসিডিল সহ একবার আটক হন এনামুল দর্জি।পরে জামিনে বের হয়ে পুনরায় ফেনসিডিল ব্যবসা শুরু করেন এই চক্র। 

 

সর্বশেষ গোপন খবরে জেলার গোয়েন্দা পুলিশ জানতে পারে ঝিকরহাটি এলাকায় ফেনসিডিলের একটি বড় চালান মজুদ করা হয়েছে। পরে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ এনামুলকে ও সুমনকে গ্রেপ্তার করা হয়। এ সময় কৌশলে পালিয়ে যান এনামুলের সহযোগী শফিক দর্জি (৩৫) ও ইমরান দর্জি (২০)। পলাতক ওই দুই সহযোগীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 84 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 ভিউ