শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সদর বা মহাসড়কসংলগ্ন এলাকায় স্থাপনের দাবি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সদর বা মহাসড়কসংলগ্ন এলাকায় স্থাপনের দাবি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সদর বা মহাসড়কসংলগ্ন এলাকায় স্থাপনের দাবি..
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সদর বা মহাসড়কসংলগ্ন এলাকায় স্থাপনের দাবি..
ছবি: সংগৃহীত
****

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জেলা সদর অথবা ঢাকা-শরীয়তপুর মহাসড়কসংলগ্ন এলাকায় স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। বিশ্ববিদ্যালয়ের অবস্থান নির্ধারণের দাবিতে এ নিয়ে তিন দফায় কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।

বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর সদর উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ‘শরীয়তপুরবাসীর পক্ষে’ আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু।

বিক্ষোভ মিছিলে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলটি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।

তাঁদের দাবি, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জেলা সদর অথবা ঢাকা-শরীয়তপুর মহাসড়কসংলগ্ন এলাকায় স্থাপন করা হোক।

এর আগে গত ২৩ অক্টোবর বিকেলে ‘শরীয়তপুর জেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে ঢাকা-শরীয়তপুর সড়কের গাগরীজোড়া এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ২৭ অক্টোবর সকালে ‘জাগো শরীয়তপুর’-এর ব্যানারে শরীয়তপুর পৌরসভা এলাকায় আরেকটি মানববন্ধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অবস্থান নিয়ে নিজেদের দাবির পক্ষে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা।

 

لم يتم العثور على تعليقات


News Card Generator