যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দক্ষিণ কেরানীগঞ্জে মিলাদ ও আলোচনা সভা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা যুবদলের উ..
Eidok-এ শেয়ার
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষ্যে দক্ষিণ কেরানীগঞ্জে মিলাদ ও আলোচনা সভা
ছবি: সংগৃহীত

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা যুবদলের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
আলোচনা সভায় নিপুণ রায় চৌধুরী বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সংগঠনটি ভূমিকা রেখে আসছে। আগামী দিনে দেশের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। তাদের মেধা, সততা ও দেশপ্রেমের চর্চায় সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া গণতান্ত্রিক আন্দোলনে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া শেষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ বাংলাদেশ দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ 31 ভিউ গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক বাংলাদেশ গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক 110 ভিউ সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নের গ্রেফতারের দাবিতে উত্তাল জাতীয় সংসদ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নের গ্রেফতারের দাবিতে উত্তাল জাতীয় সংসদ 106 ভিউ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ: সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৫ বাংলাদেশ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ: সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৫ 67 ভিউ পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, একজনের বিরুদ্ধে ১০ মামলার নজির বাংলাদেশ পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, একজনের বিরুদ্ধে ১০ মামলার নজির 89 ভিউ বোয়ালমারীতে জামায়াতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশ বোয়ালমারীতে জামায়াতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত 52 ভিউ বোয়ালমারীতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন, কর্মী হলেন ১৩২ জন বাংলাদেশ বোয়ালমারীতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন, কর্মী হলেন ১৩২ জন 86 ভিউ