ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে একটি জুট মিলে আগুন 

ঠাকুরগাঁওয়ে একটি জুটমিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।..
Bagikan di Eidok
ঠাকুরগাঁওয়ে একটি জুট মিলে আগুন 
Foto: dikumpulkan

রোববার (৪ মে) বিকেলে জেলা শহরের সেনুয়া ব্রীজ সংলগ্ন এলাকায় অবস্থিত সুপ্রিয় জুটমিলে এ ড়অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মিলটির দায়িত্বরত কর্মকর্তা ও শ্রমিকরা জানান, আগুনের সূত্রপাত জেনারেটর কক্ষ থেকে । সেখানে কয়েকটি উৎপাদিত মেশিন রয়েছে। পাশেই পাট ও পাঠের তৈরি পণ্যও ছিল। হয়তোবা শর্ট সার্কিটের কারণে  আগুন লেগেছে।
আগুনের লাগার সাথে সাথে শ্রমিকরা দেখতে পায় অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে প্রথমে একটি ইউনিট পরবর্তীতে আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 
তবে আগুন লাগার পর মুহূর্তেই কালো ধোয়ায় ছেয়ে যায় আশপাশের এলাকা। ফলে ফায়ার সার্ভিসের কর্মীদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করতে দেখা গেছে। এ অবস্থায় আগুন নিয়ন্ত্রণে একটু বিলম্ব হয়। তবে ঘন্টাখানিক সময়ের মধ্যেই পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে। 
জুট মিলটিতে আগুন লাগার ঘটনাকে ভিন্ন ভাবে দেখছেন স্থানীয়রা, স্থানীয়দের অভিযোগ, এই জুট মিলটিতে এক বছর দু বছর পর পরই আগুন লাগে। এখনো পর্যন্ত কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। কারণ হিসেবে জানতে চাইলে তারা জানান। কয়েক কোটি টাকা সরকারের কাছে ঋণ নিয়েছে মিল কর্তৃপক্ষ। আর তা শুধু আসলে মওকুফের জন্যই এমন অগ্নিকাণ্ডের ঘটনা নিজেরাই ঘটিয়ে থাকে। সে কারণে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যেন সঠিক তদন্ত করেন এমনটাই দাবি তাদের। 
এ বিষয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট  কাজ করে।  এক থেকে দেড় ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় । প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বলা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণও।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Berita Kabupaten সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 5 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Berita Kabupaten আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 38 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Berita Kabupaten বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Berita Kabupaten বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 85 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Berita Kabupaten ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 43 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Berita Kabupaten জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Berita Kabupaten ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 49 Views