ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে একটি জুট মিলে আগুন 

ঠাকুরগাঁওয়ে একটি জুটমিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ে একটি জুট মিলে আগুন 
ছবি: সংগৃহীত

রোববার (৪ মে) বিকেলে জেলা শহরের সেনুয়া ব্রীজ সংলগ্ন এলাকায় অবস্থিত সুপ্রিয় জুটমিলে এ ড়অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মিলটির দায়িত্বরত কর্মকর্তা ও শ্রমিকরা জানান, আগুনের সূত্রপাত জেনারেটর কক্ষ থেকে । সেখানে কয়েকটি উৎপাদিত মেশিন রয়েছে। পাশেই পাট ও পাঠের তৈরি পণ্যও ছিল। হয়তোবা শর্ট সার্কিটের কারণে  আগুন লেগেছে।
আগুনের লাগার সাথে সাথে শ্রমিকরা দেখতে পায় অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে প্রথমে একটি ইউনিট পরবর্তীতে আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 
তবে আগুন লাগার পর মুহূর্তেই কালো ধোয়ায় ছেয়ে যায় আশপাশের এলাকা। ফলে ফায়ার সার্ভিসের কর্মীদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করতে দেখা গেছে। এ অবস্থায় আগুন নিয়ন্ত্রণে একটু বিলম্ব হয়। তবে ঘন্টাখানিক সময়ের মধ্যেই পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে। 
জুট মিলটিতে আগুন লাগার ঘটনাকে ভিন্ন ভাবে দেখছেন স্থানীয়রা, স্থানীয়দের অভিযোগ, এই জুট মিলটিতে এক বছর দু বছর পর পরই আগুন লাগে। এখনো পর্যন্ত কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। কারণ হিসেবে জানতে চাইলে তারা জানান। কয়েক কোটি টাকা সরকারের কাছে ঋণ নিয়েছে মিল কর্তৃপক্ষ। আর তা শুধু আসলে মওকুফের জন্যই এমন অগ্নিকাণ্ডের ঘটনা নিজেরাই ঘটিয়ে থাকে। সে কারণে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যেন সঠিক তদন্ত করেন এমনটাই দাবি তাদের। 
এ বিষয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট  কাজ করে।  এক থেকে দেড় ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় । প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বলা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণও।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 10 ভিউ চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি জেলার খবর চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 28 ভিউ নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন জেলার খবর নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 26 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 34 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 27 ভিউ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি জেলার খবর গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 33 ভিউ ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি জেলার খবর ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 66 ভিউ