ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে একটি জুট মিলে আগুন 

ঠাকুরগাঁওয়ে একটি জুটমিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।..
Delen op Eidok
ঠাকুরগাঁওয়ে একটি জুট মিলে আগুন 
Foto: archief

রোববার (৪ মে) বিকেলে জেলা শহরের সেনুয়া ব্রীজ সংলগ্ন এলাকায় অবস্থিত সুপ্রিয় জুটমিলে এ ড়অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মিলটির দায়িত্বরত কর্মকর্তা ও শ্রমিকরা জানান, আগুনের সূত্রপাত জেনারেটর কক্ষ থেকে । সেখানে কয়েকটি উৎপাদিত মেশিন রয়েছে। পাশেই পাট ও পাঠের তৈরি পণ্যও ছিল। হয়তোবা শর্ট সার্কিটের কারণে  আগুন লেগেছে।
আগুনের লাগার সাথে সাথে শ্রমিকরা দেখতে পায় অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে প্রথমে একটি ইউনিট পরবর্তীতে আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 
তবে আগুন লাগার পর মুহূর্তেই কালো ধোয়ায় ছেয়ে যায় আশপাশের এলাকা। ফলে ফায়ার সার্ভিসের কর্মীদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করতে দেখা গেছে। এ অবস্থায় আগুন নিয়ন্ত্রণে একটু বিলম্ব হয়। তবে ঘন্টাখানিক সময়ের মধ্যেই পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে। 
জুট মিলটিতে আগুন লাগার ঘটনাকে ভিন্ন ভাবে দেখছেন স্থানীয়রা, স্থানীয়দের অভিযোগ, এই জুট মিলটিতে এক বছর দু বছর পর পরই আগুন লাগে। এখনো পর্যন্ত কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। কারণ হিসেবে জানতে চাইলে তারা জানান। কয়েক কোটি টাকা সরকারের কাছে ঋণ নিয়েছে মিল কর্তৃপক্ষ। আর তা শুধু আসলে মওকুফের জন্যই এমন অগ্নিকাণ্ডের ঘটনা নিজেরাই ঘটিয়ে থাকে। সে কারণে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যেন সঠিক তদন্ত করেন এমনটাই দাবি তাদের। 
এ বিষয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট  কাজ করে।  এক থেকে দেড় ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় । প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বলা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণও।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। District Nieuws চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 10 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি District Nieuws চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 28 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন District Nieuws নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 26 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড District Nieuws ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 34 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড District Nieuws ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 27 Views গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি District Nieuws গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 34 Views ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি District Nieuws ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 66 Views