গোপালগঞ্জে বিএনপি নেতা এমদাদুল হকের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে বিএনপি নেতা এমদাদুল হকের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৬নং রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এমদাদুল হক ও ভুক্তভোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, লুটপাট ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলনে অনুষ্..
Eidokでシェア
গোপালগঞ্জে বিএনপি নেতা এমদাদুল হকের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
写真:提供

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৬নং রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এমদাদুল হক ও তার বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, লুটপাট, প্রতারণা ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ মে '২৫) উপজেলার উত্তর ধানকোড়া (বটতলা) এলাকায় এসব অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. নুরুল ইসলাম বলেন, ‘ওই গ্রামের সাবেক ব্যাংক কর্মচারী বাচ্চু মিয়া গত ১৬ বছর পূর্বে তার ভাগ্নি জামাই ইবাদ শেখের নিকট থেকে নয় শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু তাদের বসবাস করার মতো তেমন কোন জায়গা-জমি না থাকায় মানবিক কারণে ওই জমিতে বসবাস করতে দেন। সম্প্রতি বাচ্চু মিয়া তার ক্রয়কৃত জমি বুঝে ও ছেড়ে দিতে বললে উল্টো টাকা দাবি করেন এবং হত্যার হুমকিসহ নানা ভয়ভীতি দেখান। এক পর্যায়ে গত ২৯ এপ্রিল রাতইল ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য সচিব এমদাদুল হকের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়।’

তিনি আরও বলেন, গত ২৯ এপ্রিল রাতে উত্তর ধানকোড়া গ্রামের মামুন সরদারকে সালিশ থেকে বাড়ি ফেরার পথে লোকজন নিয়ে প্রাণনাশের হুমকি দেয়। একই গ্রামের আখের শেখের মাছের ঘের দখল ও মাছ লুটের চেষ্টা চালায়। পোস্টার ছেঁড়ার অভিযোগ এনে এলাকার বিভিন্ন লোকজনের নামে থানায় মিথ্যা অভিযোগ দেয় এবং তৎকালীন কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিনের যোগসাজসে বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা দিদার হত্যা মামলার ভয় দেখিয়ে হয়রানি ও চাঁদা দাবি করেন। 

মোস্তফা শেখের সাথে তার আপন ভাইয়ের বিরোধ চলছিলো। বিএনপি নেতা এমদাদুল হক অপর ভাইয়ের পক্ষ হয়ে লোকজন নিয়ে তাকে মারধর করে এবং মুখের দাঁড়ি টেঁনে ছিড়ে ফেলে। 

এছাড়াও তিনি আরও বলেন, বিল্লাল শেখ নামে এক ব্যক্তি এমদাদুল হকের কাছে পাটের পাওনা টাকা চাওয়ায় তাকে বেধড়ক মারপিট করে। পাটের পাওনা টাকা চাওয়ায় পার্শ্ববর্তী পারকরফা গ্রামের সোহান শেখ, পাথরঘাটা গ্রামের খানজাহানকেও এমদাদুল বেধড়ক মারপিট করে আহত করে এবং তাদেরকে হত্যা মামলার ভয় দেখায়। এছাড়াও তার বিরুদ্ধে জোরপূর্বক ইতনা খেয়াঘাট দখলের চেষ্টা এবং পরানপুর পশুরহাট থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বিএনপি নেতা এমদাদুল হক ও তার বাহিনীর বেপরোয়া চাঁদাবাজি, হামলা, লুটপাট ও নির্যাতনের হাত থেকে বাঁচতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। পরে সংবাদ সম্মেলনে অংশ নেওয়া ভুক্তভোগী ও এলাকাবাসী অভিযুক্ত বিএনপি নেতা এমদাদুল হকের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. মামুন সরদার, নুরুল ইসলাম, মোস্তাফা শেখ, মো. আমির আলী খান সহ এলাকাবাসী এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

コメント 0

コメントがありません

関連記事

শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 法律-裁判所 শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 316 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 法律-裁判所 নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 81 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 法律-裁判所 সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 69 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 法律-裁判所 শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 73 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 法律-裁判所 তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 59 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 法律-裁判所 তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 69 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 法律-裁判所 নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 69 Views