গাজীপুরে মাদ্রাসা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে ছাত্রী অপহরণ মামলা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গাজীপুরে মাদ্রাসা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে ছাত্রী অপহরণ মামলা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গাজীপুরে মাদ্রাসা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে ছাত্রী অপহরণ মামলা..
গাজীপুরে মাদ্রাসা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে ছাত্রী অপহরণ মামলা..
ছবি: সংগৃহীত
গাজীপুরে এক মাদ্রাসা পরিচালক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। সম্প্রতি টঙ্গীতে যৌন নির্যাতনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এই নতুন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।..

গাজীপুরের টঙ্গীতে আট বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার আরেকটি মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে এই ঘটনায় গত রোববার রাতে শিক্ষার্থীর বাবা পাঁচজনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন

মামলার প্রধান আসামি হলেন আরিফুল ইসলাম, যিনি জয়দেবপুর থানার বিকেবাড়ি সিকদার মার্কেট সংলগ্ন দারুল মা’আরিফ হোসাইনিয়া (কওমি) মাদরাসা ও মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষক অন্য আসামিরা হলেন আরিফুল ইসলামের ভাই শরীফ মিয়া (৩৫), বাবা সেলিম মিয়া (৫৫), মা রহিমা খাতুন (৪০) এবং দেলোয়ার হোসেন (৪৫) তারা সবাই ময়মনসিংহ সদর উপজেলার চর বওলা গ্রামের বাসিন্দা হলেও গাজীপুরের বিভিন্ন এলাকায় ভাড়া থাকেন

পুলিশ মামলার বরাত দিয়ে জানায়, অপহৃত ছাত্রী মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদরাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত শিক্ষক আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন ছাত্রী রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক অপহরণের হুমকিও দেওয়া হয় বিষয়টি পরিবারকে জানালে অভিভাবকরা শিক্ষক আরিফুলকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে অনুরোধ করেন এতে ক্ষিপ্ত হয়ে আরিফুল ভয়ভীতি দেখানো অব্যাহত রাখেন

এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর সকালে মাদরাসায় গেলে অন্য আসামিদের সহায়তায় ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যান শিক্ষক আরিফুল পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত থানায় মামলা দায়ের করেন জয়দেবপুর থানার ওসি আল মামুন জানিয়েছেন, মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল বর্তমানে অভিযানে রয়েছে

לא נמצאו הערות


News Card Generator