মুক্তাগাছায় পুলিশের অভিযানে মাদক-জুয়াসহ গ্রেফতার ১৫ | আই নিউজ বিডি

মুক্তাগাছায় পুলিশের অভিযানে মাদক-জুয়াসহ গ্রেফতার ১৫

‎‎উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ:
Eidokでシェア
মুক্তাগাছায় পুলিশের অভিযানে মাদক-জুয়াসহ গ্রেফতার ১৫
写真:提供

ময়মনসিংহের মুক্তাগাছায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য, জুয়া খেলা, পুলিশ আইনের ৩৪ ধারা এবং আদালতের পরোয়ানাভুক্ত মোট ১৫ জন আসামিকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। অভিযানে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা থানা-পুলিশের পৃথক কয়েকটি দল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

মাদকবিরোধী অভিযানে এসআই হাসিবুল হাসানের নেতৃত্বে ধীতুয়া এলাকায় সূর্যের খাদ্য মিলের সামনে অভিযান চালানো হয়। এ সময় ২০০ গ্রাম গাঁজাসহ রিপন মিয়া (৩৫), বাবলু মিয়া (৩০) ও শরীফ হোসেন (৪২) নামের তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে, জুয়াবিরোধী অভিযানে এসআই মোহাম্মদ মিঠু মিয়ার নেতৃত্বে দাওগাঁও এলাকায় কাছেদের একটি নির্মাণাধীন বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে জুয়া খেলার অভিযোগে নাসির উদ্দিন (৫০), আব্দুল মান্নান (৬০), আলম হোসেন (২৮), শামছুল হক (৩৫), সাইদুল ইসলাম (৩৪) ও মোশারফ হোসেন (৩৪) নামের ছয়জনকে আটক করা হয়।

এ ছাড়া মুক্তাগাছা পৌরসভার মধ্যহিস্যা প্রাইমারি স্কুলের সামনে থেকে পুলিশ আইনের ৩৪ ধারায় খাইরুল ইসলাম (৪৫) ও মোশারফ হোসেন (৩২) নামের দুজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালতের জারি করা পরোয়ানাভুক্ত আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশের পৃথক কয়েকটি দল গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে মাদকদ্রব্য, জুয়া খেলা ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্তসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরো জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

コメント 0

コメントがありません

関連記事

সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 地区ニュース সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 17 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 地区ニュース দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 地区ニュース সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 地区ニュース অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 地区ニュース মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 地区ニュース ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 地区ニュース ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 70 Views