মুক্তাগাছায় পুলিশের অভিযানে মাদক-জুয়াসহ গ্রেফতার ১৫ | আই নিউজ বিডি

মুক্তাগাছায় পুলিশের অভিযানে মাদক-জুয়াসহ গ্রেফতার ১৫

‎‎উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ:
Eidok-এ শেয়ার
মুক্তাগাছায় পুলিশের অভিযানে মাদক-জুয়াসহ গ্রেফতার ১৫
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য, জুয়া খেলা, পুলিশ আইনের ৩৪ ধারা এবং আদালতের পরোয়ানাভুক্ত মোট ১৫ জন আসামিকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। অভিযানে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা থানা-পুলিশের পৃথক কয়েকটি দল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

মাদকবিরোধী অভিযানে এসআই হাসিবুল হাসানের নেতৃত্বে ধীতুয়া এলাকায় সূর্যের খাদ্য মিলের সামনে অভিযান চালানো হয়। এ সময় ২০০ গ্রাম গাঁজাসহ রিপন মিয়া (৩৫), বাবলু মিয়া (৩০) ও শরীফ হোসেন (৪২) নামের তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে, জুয়াবিরোধী অভিযানে এসআই মোহাম্মদ মিঠু মিয়ার নেতৃত্বে দাওগাঁও এলাকায় কাছেদের একটি নির্মাণাধীন বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে জুয়া খেলার অভিযোগে নাসির উদ্দিন (৫০), আব্দুল মান্নান (৬০), আলম হোসেন (২৮), শামছুল হক (৩৫), সাইদুল ইসলাম (৩৪) ও মোশারফ হোসেন (৩৪) নামের ছয়জনকে আটক করা হয়।

এ ছাড়া মুক্তাগাছা পৌরসভার মধ্যহিস্যা প্রাইমারি স্কুলের সামনে থেকে পুলিশ আইনের ৩৪ ধারায় খাইরুল ইসলাম (৪৫) ও মোশারফ হোসেন (৩২) নামের দুজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালতের জারি করা পরোয়ানাভুক্ত আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশের পৃথক কয়েকটি দল গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে মাদকদ্রব্য, জুয়া খেলা ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্তসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরো জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Balita sa Distrito বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 57 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Balita sa Distrito মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 71 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Balita sa Distrito প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Balita sa Distrito মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 54 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Balita sa Distrito রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Balita sa Distrito খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 67 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Balita sa Distrito রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 63 Views