মুক্তাগাছায় পুলিশের অভিযানে মাদক-জুয়াসহ গ্রেফতার ১৫ | আই নিউজ বিডি

মুক্তাগাছায় পুলিশের অভিযানে মাদক-জুয়াসহ গ্রেফতার ১৫

‎‎উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ:
Eidok-এ শেয়ার
মুক্তাগাছায় পুলিশের অভিযানে মাদক-জুয়াসহ গ্রেফতার ১৫
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য, জুয়া খেলা, পুলিশ আইনের ৩৪ ধারা এবং আদালতের পরোয়ানাভুক্ত মোট ১৫ জন আসামিকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। অভিযানে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা থানা-পুলিশের পৃথক কয়েকটি দল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

মাদকবিরোধী অভিযানে এসআই হাসিবুল হাসানের নেতৃত্বে ধীতুয়া এলাকায় সূর্যের খাদ্য মিলের সামনে অভিযান চালানো হয়। এ সময় ২০০ গ্রাম গাঁজাসহ রিপন মিয়া (৩৫), বাবলু মিয়া (৩০) ও শরীফ হোসেন (৪২) নামের তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে, জুয়াবিরোধী অভিযানে এসআই মোহাম্মদ মিঠু মিয়ার নেতৃত্বে দাওগাঁও এলাকায় কাছেদের একটি নির্মাণাধীন বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে জুয়া খেলার অভিযোগে নাসির উদ্দিন (৫০), আব্দুল মান্নান (৬০), আলম হোসেন (২৮), শামছুল হক (৩৫), সাইদুল ইসলাম (৩৪) ও মোশারফ হোসেন (৩৪) নামের ছয়জনকে আটক করা হয়।

এ ছাড়া মুক্তাগাছা পৌরসভার মধ্যহিস্যা প্রাইমারি স্কুলের সামনে থেকে পুলিশ আইনের ৩৪ ধারায় খাইরুল ইসলাম (৪৫) ও মোশারফ হোসেন (৩২) নামের দুজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালতের জারি করা পরোয়ানাভুক্ত আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশের পৃথক কয়েকটি দল গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে মাদকদ্রব্য, জুয়া খেলা ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্তসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরো জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত חדשות המחוז সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 7 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা חדשות המחוז শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 27 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন חדשות המחוז মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া חדשות המחוז সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক חדשות המחוז সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 309 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ חדשות המחוז উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন חדשות המחוז ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views