‎​গাজীপুরে অপহরণের আসামী ছাড়াতে না পেরে পুলিশের ওপর যুবদল নেতার চোখরাঙানি! ‎ ‎.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

‎​গাজীপুরে অপহরণের আসামী ছাড়াতে না পেরে পুলিশের ওপর যুবদল নেতার চোখরাঙানি! ‎ ‎..

RAJU HOSSAIN avatar   
RAJU HOSSAIN
‎​গাজীপুরে অপহরণের আসামী ছাড়াতে না পেরে পুলিশের ওপর যুবদল নেতার চোখরাঙানি!  ‎  ‎..
‎​গাজীপুরে অপহরণের আসামী ছাড়াতে না পেরে পুলিশের ওপর যুবদল নেতার চোখরাঙানি!  ‎  ‎..
ছবি: সংগৃহীত
‎রাজু হোসেন (নিজস্ব প্রতিবেদক)

 

১৬ বছরের নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় মামলা গ্রহণ করা এবং এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করায় গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার এক পুলিশ কর্মকর্তার ওপর চরম ক্ষোভ ঝেড়েছেন স্থানীয় যুবদল নেতা। আসামীকে ছাড়াতে জোর তদবির ও মামলা নিতে নিষেধ করলেও কথা না শোনায় কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বলের বিরুদ্ধে ঘুষ দাবির পাল্টা অভিযোগ ও থানার সামনে হট্টগোল সৃষ্টির ঘটনা ঘটেছে। ​আইন প্রয়োগকারী সংস্থার কাজে বাধা দেওয়া এবং অপহরণ মামলার আসামির পক্ষে যুবদল নেতার এমন প্রকাশ্য অবস্থান নিয়ে পুরো গাজীপুরজুড়ে চরম আলোচনার সৃষ্টি হয়েছে।

‎

‎​মামলার এজাহার সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার গোবিন্দবাড়ী এলাকার ভাড়াটিয়া গার্মেন্টস কর্মীর ১৬ বছর বয়সী মেয়ে ভবানীপুর বটতলা এলাকার একটি স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। চলতি বছরের গত ১৮ অক্টোবর বিকেলে বাসা থেকে বের হলে স্থানীয় প্রতিবেশী মোঃ আলিফ (১৮) নামের এক তরুণ ২ ও ৩ নং আসামির সহায়তায় নাবালিকাকে অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়। ​এ ঘটনায় ভুক্তভোগী মা গত ২০ অক্টোবর কাশিমপুর থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে কাশিমপুর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা রুজু করা হয়। মামলার পর পরই তদন্তকারী কর্মকর্তা এসআই উজ্জ্বল অভিযান চালিয়ে ১ নম্বর এজাহারনামীয় আসামি আলিফকে গ্রেপ্তার করতে সক্ষম হন।  

‎

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ​​মামলা রুজু ও আসামী গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে মাঠে নামেন কাশিমপুর থানার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং গোবিন্দবাড়ী এলাকার সাজু মিয়ার ছেলে মোঃ হারুন অর রশিদ (৩৫)। ঘটনার পর থেকেই হারুন অর রশিদ আসামী আলিফকে থানা থেকে ছাড়িয়ে নিতে এসআই উজ্জ্বলের ওপর অব্যাহত চাপ সৃষ্টি করেন এবং কোনো অবস্থাতেই যাতে মামলাটি নথিভুক্ত (এফআইআর) না করা হয়, সে জন্য জোর সুপারিশ ও নির্দেশ প্রদান করেন। ​তবে আইনি বাধ্যবাধকতা এবং ভুক্তভোগী মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে এসআই উজ্জ্বল কোনো অনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে আইনগত পদক্ষেপ গ্রহণ করেন এবং আসামীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেন।

‎

‎​সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ​নিজের অন্যায্য দাবি ও ক্ষমতার দাপট বজায় রাখতে না পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন যুবদল নেতা হারুন। কাশিমপুর থানার সামনে প্রকাশ্যে এসআই উজ্জ্বলের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হন তিনি। হারুন অর রশিদ প্রকাশ্যে এসআই উজ্জ্বলের আইনি পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন। ​তিনি অভিযোগ তোলেন, পুলিশ নাকি ৫০ হাজার টাকা ঘুষ চেয়েছে, জোরপূর্বক জিডিতে স্বাক্ষর নিয়েছে এবং বাদীর সম্মতি ছাড়াই মামলা নথিভুক্ত করেছে। 

‎তবে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, মামলা থেকে আসামীকে রক্ষা করতে এবং পুলিশকে সামাজিকভাবে ব্যাকফুটে ঠেলে দিতেই এসআইয়ের বিরুদ্ধে কাল্পনিক ঘুষের নাটক সাজানো হয়েছে।

‎

‎​আইন বিশেষজ্ঞদের মতে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মতো গুরুতর মামলায় আসামিপক্ষকে রক্ষায় পুলিশ কর্মকর্তার ওপর চাপ সৃষ্টি করা, আইনি প্রক্রিয়ায় বাধা দেওয়া এবং মিথ্যা অভিযোগ তুলে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা স্পষ্টত দণ্ডনীয় অপরাধ।

‎

‎স্থানীয়দের দাবি, ​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি এভাবে স্থানীয় রাজনৈতিক নেতাদের হুমকি ও অপপ্রচারের শিকার হন, তবে সাধারণ বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। সচেতন সমাজ অবিলম্বে আইনি কাজে বাধার সৃষ্টিকারী যুবদল নেতা হারুন অর রশিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‎

‎ এসংক্রান্তে খোদ মামলার বাদী (অপহৃত কিশোরীর মা) বলেন, আমার নাবালিকা মেয়েকে খুঁজে না পাওয়ায় আমি নিজে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছিলাম। এসআই উজ্জ্বলকে আমি কোন প্রকার টাকা-পয়সা দিইনি। পুলিশ অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করেছেন। বাদীর এই সরাসরি বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে যে, যুবদল নেতা নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসামী রক্ষা করতেই কাল্পনিক গল্পের অবতারণা করেছিলেন।

‎

‎এবিষয়ে জানতে যুবদল নেতা হারুনুর অর রশিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রকাশ্যে পুলিশের সঙ্গে বাকবিতন্ডার বিষয়টির কোনো গ্রহণযোগ্য আইনি ব্যাখ্যা দিতে পারেননি। উপরন্তু, ঘুষ দাবির স্বপক্ষে কোনো অডিও-ভিডিও প্রমাণ উপস্থাপন বা কোনো ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তার কাছে অভিযোগ দিতে ব্যর্থ হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

‎

‎​ঘুষ দাবি এবং অন্যায় চাপের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এসআই উজ্জ্বল জানান, অপহৃত নাবালিকা উদ্ধার ও আসামিকে গ্রেপ্তারে পুলিশ আইন অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। আসামি পক্ষ নিজেদের অপরাধ ঢাকতে এবং বিচারপ্রক্রিয়া বিঘ্নিত করতে একজন রাজনৈতিক ব্যক্তির আশ্রয় নিয়ে পুলিশের ওপর অসৎ উদ্দেশ্যে মনগড়া অভিযোগ তুলছে। বাদীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করা হয়েছে।

‎

‎​

没有找到评论


News Card Generator