ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

en_f7dbcd7 avatar   
en_f7dbcd7
ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের
ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের
ছবি: সংগৃহীত
কীটনাশক স্প্রে করতে গিয়ে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মিজান হাওলাদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।..

বুধবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজান হাওলাদার ওই গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর সাউথখালী গ্রামের কৃষক সালেক মোল্লা ও বাবুল মোল্লা তাদের জমির ইঁদুর নিধনের জন্য লোহার তারে বিদ্যুতের সংযোগ দিয়ে জমির আইলে ফাঁদ পেতে রেখেছিলেন। বুধবার দুপুরে মিজান হাওলাদার নিজের ধানখেতে কীটনাশক স্প্রে করতে যাচ্ছিলেন। নিজের জমিতে প্রবেশের সময় পাশের জমির আইলে পেতে রাখা ওই বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়েন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালেক মোল্লা ও বাবুল মোল্লার জমির মাঝখানে মিজান হাওলাদারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তার মরদেহটি উদ্ধার করা হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

نظری یافت نشد


News Card Generator