সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আঃ ওয়াহেদের গণসংযোগ ও মণ্ডপ পরিদর্শন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আঃ ওয়াহেদের গণসংযোগ ও মণ্ডপ পরিদর্শন..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আঃ ওয়াহেদের গণসংযোগ ও মণ্ডপ পরিদর্শন..
সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আঃ ওয়াহেদের গণসংযোগ ও মণ্ডপ পরিদর্শন..
ছবি: সংগৃহীত
সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আঃ ওয়াহেদের গণসংযোগ ও মণ্ডপ পরিদর্শন..
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের চৌগাছার ০১ নং ফুলসারা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওয়াহেদ ব্যাপক গণসংযোগ ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
 
পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন চৌগাছা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কলেজ জিএস আব্দুল ওয়াহেদ। এ সময় তিনি সবার অংশগ্রহণে একটি সুন্দর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
 
গণসংযোগ ও পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলসারা ইউনিয়ন কৃষক দলের সভাপতি, ৬ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক, বারুইহাটি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও সংবাদ সংগ্রহকালে সেখানে আরও উপস্থিত ছিলেন আইনিউজ বিডি-র প্রতিনিধি ও দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি সালমান বিশ্বাস।
لم يتم العثور على تعليقات


News Card Generator