আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

****
Eidok-এ শেয়ার
আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

 সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ এবং প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার সুস্পষ্ট বিধান রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে। সংবিধানে যা আছে আমরা তা বাস্তবায়ন করেছি এবং ভবিষ্যতেও করব।’

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবারের দুর্গাপূজায় সর্বোচ্চ ছুটি, নিরাপত্তা ও আনন্দ-সম্প্রীতি নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্য না করার পাশাপাশি ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। বিএনপি সরকার এসব অধিকার বাস্তবায়নে কাজ করছে।

সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে। তাহলে সংবিধান থেকে কিছু বলি, অনুচ্ছেদ ২৮-এ ধর্মের ভিত্তিতে বৈষম্য না করার কথা বলা হয়েছে, অনুচ্ছেদ ৪১-এ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা নিশ্চিতের কথা বলা হয়েছে। বিএনপি সরকার এই সবকিছু নিশ্চিত করছে।’

বক্তব্যে আওয়ামী লীগের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যারা হিন্দু ধর্মাবলম্বীদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছেন, সেই আওয়ামী লীগই হিন্দুদের জমি দখল করে রেখেছে।’

বাংলাদেশের সংবিধানের ২৮ অনুচ্ছেদে ধর্মসহ নির্দিষ্ট কিছু পরিচয়ের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, ৪১ অনুচ্ছেদে আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের ধর্ম পালন, প্রচার ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার স্বীকৃত হয়েছে।

ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সংবিধানে স্বীকৃত এসব অধিকার বাস্তবায়নে কাজ করছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজনীতি সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 55 ভিউ একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক রাজনীতি একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক 60 ভিউ বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল রাজনীতি বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 58 ভিউ বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল রাজনীতি বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 43 ভিউ সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ রাজনীতি সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ 53 ভিউ সাতক্ষীরা সদরে জামায়াতের সাংগঠনিক পুনর্গঠন, ১৪ ইউনিয়নের আমীরদের শপথ রাজনীতি সাতক্ষীরা সদরে জামায়াতের সাংগঠনিক পুনর্গঠন, ১৪ ইউনিয়নের আমীরদের শপথ 66 ভিউ শরীয়তপুরে রাজনৈতিক সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘাত: নিহত ১, গুলিবিদ্ধ ২ রাজনীতি শরীয়তপুরে রাজনৈতিক সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘাত: নিহত ১, গুলিবিদ্ধ ২ 64 ভিউ