কাঠালিয়ায় বিএডিসির স্লুইসগেট নির্মাণে অনিয়মের অভিযোগ, সঠিক তদন্তের দাবি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কাঠালিয়ায় বিএডিসির স্লুইসগেট নির্মাণে অনিয়মের অভিযোগ, সঠিক তদন্তের দাবি..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
কাঠালিয়ায় বিএডিসির স্লুইসগেট নির্মাণে অনিয়মের অভিযোগ, সঠিক তদন্তের দাবি..
কাঠালিয়ায় বিএডিসির স্লুইসগেট নির্মাণে অনিয়মের অভিযোগ, সঠিক তদন্তের দাবি..
ছবি: সংগৃহীত
কাঠালিয়া উপজেলায় আমুয়াতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধীনে নির্মাণাধীন একটি স্লুইসগেটের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নিয়ম না মানার গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঠিকা..

 

মোঃ ইমরান মুন্সি 
​ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধীনে নির্মাণাধীন একটি স্লুইসগেটের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নিয়ম না মানার গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান এসব অভিযোগ অস্বীকার করেছে।

​উপজেলার আমুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় স্লুইসগেটটি নির্মাণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজে যথাযথ নিয়ম অনুসরণ করা হচ্ছে না। সম্প্রতি ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, পানির মধ্যে সিসি ঢালাই দেওয়ায় কাজের মান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় তিন ফুট ওপর থেকে পানির মধ্যে ঢালাই দেওয়ার কারণে খোয়া সরে গিয়ে ভেতরের রড বেরিয়ে পড়েছে।

​এলাকাবাসীর আশঙ্কা, এমন নিম্নমানের কাজের ফলে স্লুইসগেটটির স্থায়িত্ব ও কার্যকারিতা মারাত্মক হুমকির মুখে পড়বে। এতে ভবিষ্যতে দীর্ঘমেয়াদি ক্ষতির সম্মুখীন হতে পারেন স্থানীয় কৃষকরা। তাই নির্মাণকাজের মান নিরপেক্ষভাবে যাচাই ও তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

​তবে অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, স্লুইসগেট নির্মাণে কোনো অনিয়ম করা হয়নি। স্থানীয়রা যে স্থানে অনিয়মের অভিযোগ তুলেছেন, সেখানে সিসি ঢালাই দেওয়াই হয়নি।

​অন্যদিকে, প্রকল্পের বরাদ্দ, অগ্রগতির তথ্য এবং স্থানীয়দের অভিযোগের বিষয়ে জানতে বিএডিসির ঝালকাঠির সহকারী প্রকৌশলী মো. জামাল উদ্দিনের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

Комментариев нет


News Card Generator