হিলিতে মাদকসহ বিএনপির ৪ নেতাকর্মী আটক, ছাত্রদল আহ্বায়কও রয়েছেন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

হিলিতে মাদকসহ বিএনপির ৪ নেতাকর্মী আটক, ছাত্রদল আহ্বায়কও রয়েছেন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
হিলিতে মাদকসহ বিএনপির ৪ নেতাকর্মী আটক, ছাত্রদল আহ্বায়কও রয়েছেন..
হিলিতে মাদকসহ বিএনপির ৪ নেতাকর্মী আটক, ছাত্রদল আহ্বায়কও রয়েছেন..
ছবি: সংগৃহীত
****

দিনাজপুরের হিলিতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিলসহ বিএনপির চার নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে পৌর ছাত্রদলের আহ্বায়ক রিমনও রয়েছেন।

এ সময় ৭১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়। জব্দ করা মালামালের সিজার মূল্য ১ লাখ ৭৮ হাজার ২০০ টাকা।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টা থেকে আড়াইটা পর্যন্ত হিলির মুহাড়াপাড়া ও ফকিরপাড়া এলাকার দুটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক চারজনের পরিচয়

আটক ব্যক্তিরা হলেন হিলির মুহাড়াপাড়া গ্রামের মাহে আলম প্রধান (৫০), তিনি পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। তাঁর ছেলে রিমন (২৮), পৌর ছাত্রদলের আহ্বায়ক এবং শাহরিয়ার প্রধান রিফাত (২৫), পৌর ছাত্রদলের সদস্য। অপরজন একই এলাকার ধরন্দা গ্রামের মৃত রেজাউল মন্ডলের ছেলে বেলাল হোসেন (৩০), তিনি পৌর যুবদলের সদস্য।

যেভাবে পরিচালিত হয় অভিযান

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে রোববার বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মাদক সরবরাহের উদ্দেশ্যে বাড়িতে মাদক মজুত রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়।

অভিযানে পুলিশ, বিজিবি, এসআরবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। প্রথমে হিলির মুহাড়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে মাদকসহ আরও তিনজনকে আটক করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম জানান, শনিবার রাতে যৌথ বাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়।

প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

Ingen kommentarer fundet


News Card Generator