ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৬ অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৬ অনুষ্ঠিত..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৬ অনুষ্ঠিত..
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৬ অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব পপুলেশন সায়েন্সেসের (ডুয়াপস) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ডুয়াপস গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৬’। শুক্রবার (১৬ অক্টোবর) আয়োজিত এ পুনর্মিলনীতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে দিনটি পরিণত হয় স্মৃতিচারণ, মতবিনিময় ও আনন্দ-উৎসবের মিলনমেলায়।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন পুনর্মিলনীর আহ্বায়ক আইরিন আখতার। পরে ডুয়াপসের কার্যক্রম নিয়ে একটি অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ড. এ কে এম মিজানুর রহমান এবং পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান ও ডুয়াপসের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক আবু হাসানাত মো. কিশোয়ার হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন এসএমসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. তসলিম উদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. মেহেদী হাসান খান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ডুয়াপসের সাধারণ সম্পাদক শাফায়াত সুলতান।

পুনর্মিলনীর অন্যতম আকর্ষণ ছিল ‘ফ্যাকাল্টি-অ্যালামনাই ইন্টারঅ্যাকশন সেশন’। এ পর্বে বিভাগের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বিভাগের শিক্ষা, গবেষণা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে শিক্ষক ও অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়।

দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব, স্মৃতিচারণ, পুনর্মিলনী কেক কাটা, দলীয় আলোকচিত্র ধারণ ও মধ্যাহ্নভোজের আয়োজন ছিল। বিকেলে ‘অ্যালামনাই মেমোরিজ অ্যান্ড ওপেন মাইক’ পর্বে প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণী এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আয়োজকদের মতে, এ পুনর্মিলনীর মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং বিভাগের শিক্ষা, গবেষণা ও পেশাগত উন্নয়নে অ্যালামনাইদের সম্পৃক্ততা বাড়ানো। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক, বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে প্রাক্তন শিক্ষার্থীদের অনানুষ্ঠানিক আড্ডা, আলোকচিত্র ধারণ ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ মিলনমেলা।

#ঢাকা_বিশ্ববিদ্যালয় #DUAPS #GrandReunion2026 #PopulationSciences #AlumniReunion

لم يتم العثور على تعليقات


News Card Generator