কাঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার প্রধান আসামি বড় ভাইয়ের ঝুলন্ত মরদেহ… | আই নিউজ বিডি

কাঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার প্রধান আসামি বড় ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠির কাঠালিয়ায় ছোট ভাইকে হত্যা মামলার প্রধান আসামি বড় ভাই মো. নুরুল ইসলাম নুরু হাওলাদার (৫৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।..
Partilhar no Eidok
কাঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার প্রধান আসামি বড় ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Foto: arquivo

 

মোঃ ইমরান মুন্সি 
​ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় ছোট ভাইকে হত্যা মামলার প্রধান আসামি বড় ভাই মো. নুরুল ইসলাম নুরু হাওলাদার (৫৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ মহিষকান্দি গ্রামে একটি আমগাছ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরু হাওলাদার ওই গ্রামের মৃত মমিন উদ্দিন হাওলাদারের বড় ছেলে। নিজের বসতবাড়ির দক্ষিণ পাশে মামা সোহরাব মিয়ার ঘরের কাছের একটি আমগাছে তাঁর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

​স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ নভেম্বর ভোর ৫টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জেরে নুরু হাওলাদারের ছোট ভাই বেল্লাল হাওলাদার (৩৫) কুপিয়ে হত্যার শিকার হন। উক্ত হত্যা মামলার প্রধান আসামি ছিলেন নুরু হাওলাদার। 

ঘটনার পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। স্থানীয়দের মাঝে গুঞ্জন রয়েছে, ছোট ভাইকে হত্যার অনুশোচনা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

​নিহতের মামা সোহরাব মিয়া জানান, শনিবার বেলা ১১টার দিকে মাদ্রাসার শিক্ষার্থীরা নুরু হাওলাদারকে আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাদের শিক্ষককে জানায়। পরবর্তীতে শিক্ষক স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন এবং ইউপি সদস্য মান্নান হাওলাদারকে অবহিত করেন।

​সংবাদ পেয়ে দুপুর ২টার দিকে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

​এ বিষয়ে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি জানতে পেরে লাশ উদ্ধারে পুলিশ টিম পাঠানো হয়েছে। মরদেহ থানায় নিয়ে আসার পর ময়নাতদন্তের জন্য ঝালকাঠিতে প্রেরণ করা হবে।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Lei-Julgamento সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 32 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Lei-Julgamento শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 29 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Lei-Julgamento তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 40 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Lei-Julgamento তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 63 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Lei-Julgamento নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 51 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Lei-Julgamento আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 71 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Lei-Julgamento খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 68 Views