কাঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার প্রধান আসামি বড় ভাইয়ের ঝুলন্ত মরদেহ… | আই নিউজ বিডি

কাঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার প্রধান আসামি বড় ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠির কাঠালিয়ায় ছোট ভাইকে হত্যা মামলার প্রধান আসামি বড় ভাই মো. নুরুল ইসলাম নুরু হাওলাদার (৫৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
কাঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার প্রধান আসামি বড় ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

 

মোঃ ইমরান মুন্সি 
​ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় ছোট ভাইকে হত্যা মামলার প্রধান আসামি বড় ভাই মো. নুরুল ইসলাম নুরু হাওলাদার (৫৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ মহিষকান্দি গ্রামে একটি আমগাছ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরু হাওলাদার ওই গ্রামের মৃত মমিন উদ্দিন হাওলাদারের বড় ছেলে। নিজের বসতবাড়ির দক্ষিণ পাশে মামা সোহরাব মিয়ার ঘরের কাছের একটি আমগাছে তাঁর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

​স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ নভেম্বর ভোর ৫টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জেরে নুরু হাওলাদারের ছোট ভাই বেল্লাল হাওলাদার (৩৫) কুপিয়ে হত্যার শিকার হন। উক্ত হত্যা মামলার প্রধান আসামি ছিলেন নুরু হাওলাদার। 

ঘটনার পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। স্থানীয়দের মাঝে গুঞ্জন রয়েছে, ছোট ভাইকে হত্যার অনুশোচনা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

​নিহতের মামা সোহরাব মিয়া জানান, শনিবার বেলা ১১টার দিকে মাদ্রাসার শিক্ষার্থীরা নুরু হাওলাদারকে আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাদের শিক্ষককে জানায়। পরবর্তীতে শিক্ষক স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন এবং ইউপি সদস্য মান্নান হাওলাদারকে অবহিত করেন।

​সংবাদ পেয়ে দুপুর ২টার দিকে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

​এ বিষয়ে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি জানতে পেরে লাশ উদ্ধারে পুলিশ টিম পাঠানো হয়েছে। মরদেহ থানায় নিয়ে আসার পর ময়নাতদন্তের জন্য ঝালকাঠিতে প্রেরণ করা হবে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত חוק-בית משפט ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 30 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি חוק-בית משפט তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 30 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট חוק-בית משפט বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 45 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় חוק-בית משפט এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 70 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি חוק-בית משפט কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 60 Views দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ חוק-בית משפט দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 90 Views দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি חוק-בית משפט দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি 89 Views