কুমিল্লায় বিজিবি’র অভিযানে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স ও… | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লায় বিজিবি’র অভিযানে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স ও জর্দাসহ মাইক্রোবাস জব্দ

****
Eidok-এ শেয়ার
কুমিল্লায় বিজিবি’র অভিযানে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স ও জর্দাসহ মাইক্রোবাস জব্দ
ছবি: সংগৃহীত

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স, জর্দা এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই চোরাই পণ্যগুলো আটক করা হয়।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) ভোরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
​বিজিবি জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে আসছে ১০ বিজিবি। এরই ধারাবাহিকতায়, অদ্য ১৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১২টা ১০ মিনিটে (০০১০ ঘটিকায়) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমানগণ্ডা বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
​অভিযানকালে সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর ব্রিজ নামক স্থান থেকে একটি মাইক্রোবাস তল্লাশি করা হয়। এ সময় গাড়িটিতে থাকা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স এবং বিভিন্ন ব্র্যান্ডের জর্দা উদ্ধার করা হয়। জব্দকৃত মাইক্রোবাস ও চোরাচালানি মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৯,৩৭,৭৯০ (উনচল্লিশ লক্ষ সাইত্রিশ হাজার সাতশত নব্বই) টাকা।
​বিজিবি আরও জানায়, জব্দকৃত কসমেটিক্স, জর্দা ও মাইক্রোবাস বিধি মোতাবেক স্থানীয় কাস্টমস কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে এ ধরনের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 22 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত חדשות המחוז সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 30 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা חדשות המחוז শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 43 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন חדשות המחוז মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া חדשות המחוז সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক חדשות המחוז সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ חדשות המחוז উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views