কুমিল্লায় বিজিবি’র অভিযানে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স ও… | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লায় বিজিবি’র অভিযানে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স ও জর্দাসহ মাইক্রোবাস জব্দ

****
Eidok-এ শেয়ার
কুমিল্লায় বিজিবি’র অভিযানে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স ও জর্দাসহ মাইক্রোবাস জব্দ
ছবি: সংগৃহীত

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স, জর্দা এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই চোরাই পণ্যগুলো আটক করা হয়।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) ভোরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
​বিজিবি জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে আসছে ১০ বিজিবি। এরই ধারাবাহিকতায়, অদ্য ১৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১২টা ১০ মিনিটে (০০১০ ঘটিকায়) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমানগণ্ডা বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
​অভিযানকালে সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর ব্রিজ নামক স্থান থেকে একটি মাইক্রোবাস তল্লাশি করা হয়। এ সময় গাড়িটিতে থাকা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স এবং বিভিন্ন ব্র্যান্ডের জর্দা উদ্ধার করা হয়। জব্দকৃত মাইক্রোবাস ও চোরাচালানি মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৯,৩৭,৭৯০ (উনচল্লিশ লক্ষ সাইত্রিশ হাজার সাতশত নব্বই) টাকা।
​বিজিবি আরও জানায়, জব্দকৃত কসমেটিক্স, জর্দা ও মাইক্রোবাস বিধি মোতাবেক স্থানীয় কাস্টমস কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে এ ধরনের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ज़िला समाचार সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ज़िला समाचार অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 64 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ज़िला समाचार মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views