রাষ্ট্র পুনর্গঠন ও টেকসই উন্নয়নে সুশিক্ষিত জাতি গঠন অপরিহার্য: ড. খন্দকার মারুফ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাষ্ট্র পুনর্গঠন ও টেকসই উন্নয়নে সুশিক্ষিত জাতি গঠন অপরিহার্য: ড. খন্দকার মারুফ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাষ্ট্র পুনর্গঠন ও টেকসই উন্নয়নে সুশিক্ষিত জাতি গঠন অপরিহার্য: ড. খন্দকার মারুফ..
রাষ্ট্র পুনর্গঠন ও টেকসই উন্নয়নে সুশিক্ষিত জাতি গঠন অপরিহার্য: ড. খন্দকার মারুফ..
ছবি: সংগৃহীত
রাষ্ট্র পুনর্গঠন, টেকসই গণতন্ত্র ও উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় একটি সুশিক্ষিত ও মানসম্মত জাতি গঠন অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্..

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিকেলে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে সদ্য অবসরপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী মো. আনোয়ার হোসেন এবং অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষাব্যবস্থা আধুনিকীকরণ ও সরকারের পরিকল্পনা

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের কল্যাণে সরকারের নেওয়া নানা ইতিবাচক ভাবনার কথা তুলে ধরে ড. খন্দকার মারুফ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে কাজ চলছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষক প্রশিক্ষণের মেয়াদ বৃদ্ধি, পিটিআই-এর সক্ষমতা বাড়ানো, ইংরেজি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ, এবং সমন্বিত শিক্ষক নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, শিক্ষাব্যবস্থাকে স্মার্ট ও প্রযুক্তিনির্ভর করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি, ডিজিটাল কনটেন্ট তৈরি, ইন্টারনেট সংযোগ এবং স্মার্ট ক্লাসরুম প্রতিষ্ঠার পাশাপাশি ২০২৭ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং দুর্গম অঞ্চলের শিক্ষকদের জন্য বিশেষ ভাতার বিষয়ও বিবেচনা করা হচ্ছে।

মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাঋণ, নারীদের স্নাতকোত্তর এবং ছেলেদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষাঙ্গনের পরিবেশ ও রাজনৈতিক বক্তব্য

শিক্ষাঙ্গনের পরিবেশ প্রসঙ্গে বিএনপির এই নেতা দাবি করেন, বিএনপি সরকারের আমলে সর্বদাই পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে। অতীতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের আসন দখল ও অস্ত্রের মহড়ার কারণে শিক্ষার সার্বিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে অভিযোগ তোলেন তিনি।

দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “প্রতিহিংসার রাজনীতির পরিবর্তন ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুস্থ ধারার রাজনীতি, টেকসই উন্নয়ন এবং জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

মেঘনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় বিএনপি নেতা মো. রমিজউদ্দিন লন্ডনী, এস এম সালাহউদ্দিন সরকার, এম এম মিজানুর রহমান, অধ্যাপক শহীদ উল্লাহ, আবু ইউসুব নয়ন, দিলারা শিরীন এবং যুবদল নেতা আতাউর রহমান চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Комментариев нет


News Card Generator