ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও খুতবায় প্রচারের নির্দেশ প্রধানমন্ত্রীর.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও খুতবায় প্রচারের নির্দেশ প্রধানমন্ত্রীর..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও খুতবায় প্রচারের নির্দেশ প্রধানমন্ত্রীর..
ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও খুতবায় প্রচারের নির্দেশ প্রধানমন্ত্রীর..
ছবি: সংগৃহীত
****

ডেঙ্গু প্রতিরোধে দ্রুত জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং এবং মসজিদের জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, "ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি, সেসব ঝুঁকিপূর্ণ এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে।"

ডেঙ্গু চিকিৎসায় ও প্রতিরোধে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষকে সচেতন করতে স্থানীয় পর্যায়ে মাইকিং এবং ধর্মীয় প্রতিষ্ঠান থেকে সচেতনতামূলক বার্তা প্রচারের নির্দেশ দেওয়া হয়।

এছাড়া সভায় সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে আন্তঃসমন্বয় জোরদার করার আহ্বান জানানো হয়।

উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:

  • স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

  • স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

  • স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান

  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম

  • ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন

এছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator