সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স..

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স..
সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স..
ছবি: সংগৃহীত
****

দেশব্যাপী তথ্য সংগ্রহের অংশ হিসেবে সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন ও নির্ভুল তথ্য সংগ্রহের লক্ষ্যে এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলনকক্ষে জেলা ও শহর সমাজসেবা এবং সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রেস কনফারেন্সে জানানো হয়, ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে শীঘ্রই সিরাজগঞ্জ পৌরসভার ১, ২ ও ১১ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। বক্তারা সামাজিক সুরক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিবারের প্রকৃত আর্থসামাজিক পরিস্থিতির নির্ভুল তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. শাহাদাত হোসাইন বলেন, "ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রকৃত তথ্যের ভিত্তিতে উপযুক্ত উপকারভোগী পরিবার চিহ্নিত করা গেলে সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।" তিনি তথ্য সংগ্রহের কাজে দায়িত্বপ্রাপ্তদের সততা ও নিষ্ঠার সঙ্গে ভূমিকা পালনের নির্দেশ দেন।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. হেদায়েতুল ইসলাম ফ্রুট, পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইবনে জায়েদ হাসু এবং জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহিম বাদশাফসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।

সংশ্লিষ্ট কর্মকর্তা ও সুধীবৃন্দ আশা প্রকাশ করেন, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগে এবং সঠিক তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে, যা ভবিষ্যতে সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator