রোববার (১১ অক্টোবর ২০২৬) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশেষ ট্রেনগুলোর বিবরণ ও চলাচল সময়:
-
ঢাকা স্পেশাল-৩: চট্টগ্রাম-ঢাকা রুটে আগামী ২০ অক্টোবর চলাচল করবে।
-
ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২: ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে আগামী ২০, ২৩ ও ২৪ অক্টোবর (মোট ৩ দিন) চলাচল করবে।
-
চট্টগ্রাম স্পেশাল-৪: ঢাকা-চট্টগ্রাম রুটে আগামী ২৪ অক্টোবর চলাচল করবে।
এছাড়া অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ১৯ ও ২০ অক্টোবরের অফ-ডে এবং পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস (১৯ অক্টোবর), পদ্মা এক্সপ্রেস (২০ অক্টোবর) এবং মধুমতি এক্সপ্রেস (২৪ অক্টোবর)-এর অফ-ডে প্রত্যাহার করা হয়েছে।
নিরাপত্তা ও শিডিউল রক্ষায় বিশেষ পদক্ষেপ:
-
কোচ ও ইঞ্জিন সংযোজন: পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ৬টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী সার্ভিসে অন্তর্ভুক্ত করা হবে।
-
নিবিড় তদারকি: ট্রেনের শিডিউল বিপর্যয় দূর করতে প্রধান প্রধান জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের নিবিড় তত্ত্বাবধানে ট্রেন পরিচালনা করা হবে।
-
ট্র্যাক পেট্রোলিং: রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে ট্র্যাক ও ব্রিজে পেট্রোলিংয়ের ব্যবস্থা থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে রিলিফ ট্রেন।
-
আইনশৃঙ্খলা ও নিরাপত্তা: কমলাপুর, বিমানবন্দর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনাসহ দেশের প্রধান স্টেশনগুলোতে জিআরপি এবং আরএনবির পাহারা জোরদার করা হয়েছে। এছাড়া ঢাকা ও বিমানবন্দর স্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেসিয়াল ডিউটি নিশ্চিত করা হবে।
সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহণ এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সেতু বিভাগ ও নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, সংশ্লিষ্ট সচিবগণ, পুলিশ কমিশনারসহ বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।